Breaking News

হোমনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১১ দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলা সদরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লা ।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হোমনা উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের সংগ্রামের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে সমাবেশে বক্তারা বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান তারা। তারা বলেন, শ্রমিক শ্রেণির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হয়।

সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ , দলীয় নেতাকর্মী ও সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়েরর ইতিহাস: ঐতিহ্য ও গৌরবের ৯৮ বছরে পদার্পন

কুমিল্লার হোমনা উপজেলার অন্যতম প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোমনা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *