হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া প্রতিরোধে পদক্ষেপ নেয়াসহ যানজট নিরসন,ভ্রাম্যমান ব্যবসায়ীদের পুন:বাসন, হাসপাতাল রোডের সিএনজি অটো রিকশা স্ট্যান্ড, সরানো, অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ, ভূমি অফিসের দালালি বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহাম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহমুদুল হাসান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম সহ
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. শাহজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবু নাসের ওয়াহেদ সম্পদ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, হোমনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়া আলক্বাদেরী,, সাংবাদিক আব্দুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সৈয়দ আনোয়ার প্রমুখ।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24