Breaking News

বন্যার্ত মানুষের মুখে হাসি ফোটাতেএমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মানবিক উদ্যোগ!


আব্দুল হক সরকার:
প্রকৃতির নির্মম আঘাতে যখন চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার শত শত পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবন হারিয়ে অসহায় হয়ে পড়ে, তখন তাদের পাশে দাঁড়িয়েছে একদল মানুষ—যাদের পরিচয় শিক্ষক। শ্রেণিকক্ষে পাঠদানই শুধু নয়, মানবতার পাঠও যে তারা সমানভাবে ধারণ করেন, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং নিলুফা-হরমুজ ফাউন্ডেশন।

দেশের বিভিন্ন প্রান্তের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বন্যাকবলিত ২৮৬টি পরিবারের হাতে মোট ৫ লাখ টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়েছে।দুর্যোগে বিপর্যস্ত মানুষের চোখে এই সহায়তা শুধু অর্থ নয়, ছিল সাহস আর সহমর্মিতার আশাল আলো ।

সহায়তা গ্রহণকারী অনেক পরিবার জানান, বন্যার পানিতে তাদের ঘরবাড়ি, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে শিক্ষকদের এই উদ্যোগ তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন আজিজী, যুগ্ম আহ্বায়ক নরুল আমিন হেলালী ও প্রকৌশলী মতিউর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, বাংলাদেশ মাদ্রাসাশিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, মাওলানা রফিক উল্লাহ আফসারী, মো. মুস্তাফিজুর রহমান ইকবাল, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)-এর সহ-সভাপতি অলি উল্লাহসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন আজিজী বলেন, “মানবতার সেবাই আমাদের অন্যতম অঙ্গীকার। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব। এই সহায়তা হয়তো সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে আমরা চাই ক্ষতিগ্রস্ত মানুষ অনুভব করুক—তারা একা নয়, পুরো শিক্ষক সমাজ তাদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের যেকোনো জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে একইভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।

সচেতন মহল মনে করেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের এমন মানবিক অংশগ্রহণ সামাজিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করে। শিক্ষক সমাজের এই উদ্যোগও সেই দায়িত্ববোধের একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

জানাগেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ), বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, বাংলাদেশ টিচার্স ফোরাম (বিটিএফ) এবং নিলুফা-হরমুজ ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

About Darpan News24

Check Also

হোমনার নিলখী ইউনিয়নে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া এমপিকে গণ সংবর্ধনা

মো. কাউসার আহম্মেদ, হোমনা:- কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য  অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *