হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( এডিবি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে ক্রীড়া সামগ্রী ও কৃষি প্রণোদনার সার সহ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকালে হোমনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে এ সামগ্রী বিতরণ করা হয়।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া প্রধান অতিথি হিসাবে এ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌমিতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল এবং পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24