Breaking News

হোমনায় ভটবটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে কোকাকোলা কোম্পানীর সেলসম্যান নিহত

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর এলাকায় ভটবটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. শাকিল নামের কোকাকোলা কোম্পানীর এক সেলসম্যান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে হোমনা- রামকৃষ্ণপুর সড়কের দৌলতপুর বাঘা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল দড়িচর গুচ্ছ গ্রামের খালেক মিয়ার ছেলে ও কোকাকোলা কোম্পানির স্থানীয় সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুরে নিহত শাকিল কোম্পানীর কাজে নছিমন যোগে রামৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন। নসিমনটি দৌলতপুর গ্রামের বাঘা বাড়ির এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নছিমনের চালক বেঁচে গেলেও মো. শাকিল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার জানান ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে নসিমন জব্দ করে লাশ উদ্ধার করে। পরবর্তীতে সাধারণ ডায়েরী করে লাশ ময়নাতদন্ত্রের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হবে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

About Darpan News24

Check Also

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীর বাসার ইউএনও, আর্থিক সহায়তা প্রদান।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর বাসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *