Breaking News

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীর বাসার ইউএনও, আর্থিক সহায়তা প্রদান।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর বাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। আর্থিক সহায়তা প্রদান।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) দেয়াল ধসে আহত ষষ্ট শ্রেণির তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রশাসনের এ মানবিক উদ্যোগকে শিক্ষার্থীদের পরিবার কৃতজ্ঞতার সাথে গ্রহন করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. শহিদুল ইসলাম বলেন, “আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। তারা দ্রুত সুস্থ হয়ে আবারও বিদ্যালয়ে ফিরে আসুক সেটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য গত ২০ জুলাই হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় একটি দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়। তারা হলেন -নিলীমা রোল-২৭, শাখা-মেঘনা, তানিশা রোল-৩৭, শাখা-পদ্মা, ইরসানা: রোল-৪৭, শাখা-পদ্মা।

About Darpan News24

Check Also

হোমনায় দিনের বেলার্ ঘরের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি!

আবদুল হক সরকার।।কুমিল্লার হোমনা পৌরসভা সদরে দিনের বেলায় বাসার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *