Breaking News

হোমনায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় কৃষকদের অংশগ্রহণে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে) সকাল ১০টা থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি উপজেলা বিএডিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।
কংগ্রেসে বক্তারা কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “পার্টনার” প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।দিনব্যাপী এ কর্মশালায় কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক কৃষক কৃষানি এ সময় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীর বাসার ইউএনও, আর্থিক সহায়তা প্রদান।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর বাসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *