Breaking News

হোমনার নিলখী ইউনিয়নে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া এমপিকে গণ সংবর্ধনা

মো. কাউসার আহম্মেদ, হোমনা:-

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য  অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে  গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার  উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামের মরহুম হাসেম চেয়ারম্যানের কনিষ্ঠপুত্র নিলখী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন সৈকত ভান্ডারির বাড়িতে নিলখী ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেওয়া হয়  ।

নিলখী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেনের সৈকতের  সভাপতিত্বে বক্তব্য রাখেন  অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো.  মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান  এ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার ও  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

পরে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়াকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

About Darpan News24

Check Also

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীর বাসার ইউএনও, আর্থিক সহায়তা প্রদান।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর বাসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *