Breaking News

হোমনার সন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক শফিউল করিম গুরুতর অসুস্থ্য, সুস্থ্যতা কামনা!

আবদুল হক সরকার:
প্রত্যেক মানুষকে তার আপন ভবনে বিচরণ করার স্বাধীনতা দেয়া হয়েছে। যার কর্মফলে পরকালের গন্তব্য নির্ধারণ করবে। প্রার্থিব জীবনে সুস্থ্যতা মানব জীবনের আল্লাহ পাকের বড় নেয়ামত। বলা হয়ে থাকে মানুষকে পরীক্ষা ও হেদায়েতের লক্ষ্যে আল্লাহ পাকের ইচ্ছায়ই মানুষ অসুস্থ্য হয়। আবার আল্লাহ পাকের ইচ্ছাতেই সুস্থ্য হয়—এটাই বিধির বিধান ও স্বাভাবিক নিয়ম। অসুস্থ্য না হলে সুস্থ্যতা যে আল্লাহ পাকের উত্তম নেয়ামত তা অনুধাবন করা যেতো না।
তবে কিছু প্রিয় মানুষের অসুস্থ্যতার খবর মুহূর্তেই আশপাশের মানুষের মনে গভীর দুঃখ ও উদ্বেগের সৃষ্টি করে। তবু ধর্য্য ও সাহসিকতার অপেক্ষার কোন বিকল্প নেই।

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের আলহাজ্ব আবদুল কুদ্দুস সাহেবের মেঝো ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দফতরের পরিচালক ও বনশ্রী সোসাইটির সহ সভাপতি স্নেহের মো. শফিউল করিম বর্তমানে গুরুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়ার প্রস্তুতি চলছে। তার অসুস্থ্যতার খবর ছড়িয়ে পড়লে পরিবার পরিজন, আত্মীয় স্বজন সহকর্মী, বন্ধু মহলে উদ্বেগের ছায়া নেমে আসে।
তার দ্রুত সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। সে যেন শিগগিরই সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও তার দায়িত্ব পালনে মনোযোগী হতে পারেন।
সকলের দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন—এমন প্রত্যাশা করছি। মহান আল্লাহ পাক তাঁর সহায়ক হউক। আমিন।

About Darpan News24

Check Also

হোমনায় মোটর সাইকেল দুর্ঘটনায় ইলেকট্রিশিয়ান কাওসার নিহত:

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার হোমনায় মোটর সাইকেল দুর্ঘটনায় কাওসার নামের পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *