Breaking News

হোমনার দড়িচর প্রাইম মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনার দড়িচর প্রাইম মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৯ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. আইয়ুব আলী।

বিদ্যালয়ের সভাপতি মো. আবদুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাইনুদ্দিন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ ছিলেন দড়িচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাথী সাহা।

প্রাইম মডেল একাডেমীর সহকারী শিক্ষক উম্মে কুলসুম ও মো. আলমাছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দড়িচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মাহবুব আলম, মো. ইয়াছিন, মো. কামাল উদ্দিন, প্রাইম মডেল একাডেমির প্রধান শিক্ষক ফাতেমা আক্তার ও সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দীন প্রমুখ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About Darpan News24

Check Also

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীর বাসার ইউএনও, আর্থিক সহায়তা প্রদান।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর বাসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *