Breaking News

হোমনায় প্রবাসী জলিল হত্যার রায়, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড!

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার চিৎপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৫)নামে এক প্রবাসী স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুল জলিলের স্ত্রী শাহনাজ বেগম, হোমনার কারারকান্দি এলাকার ইউসুফ মিয়ার ছেলে মো. কুদ্দুস, মঙ্গলকান্দি এলাকার মানিক মিয়ার ছেলে আব্দুল খালেক ও কারারকান্দি এলাকার সাধন মিয়ার ছেলে মো. রাজিব। তারা সবাই পলাতক রয়েছেন।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু ইউসুফ বলেন, হোমনার চেৎপুরের সৌদি প্রবাসী আব্দুল জলিলের স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে পরকীয়া ছিল একই উপজেলার গোয়ারী ভাঙ্গা গ্রামের আক্কাস আলীর ছেলে মো. শাহজাহানের। পরকীয়ার জের ধরে ২০১৩ সালের ৯ জুন চিকিৎসা করানোর কথা বলে জলিলকে ঢাকায় নেন স্ত্রী। এ সময় ঢাকা থেকে ফেরার পথে স্ত্রী শাহনাজের ইন্ধনে কুদ্দুস, খালেক ও রাজিব মিলে আব্দুল জলিলকে হত্যা করে কারারকান্দি বাহেরখোলা রাস্তার পাশে ফেলে যায়।

About Darpan News24

Check Also

হোমনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *