Breaking News

হোমনায় মডেল সরকরী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ রবিবার দুপুরে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ পুস্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন কামাল উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য সেলিমা আহমাদ, মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,ওসি মো. সাইফুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, খাদিজা আক্তার, সহকারি শিক্ষিকা আফরোজা বেগম সুমী প্রমূখ বক্তব্য রাখেন।
জানাগেছে, বিদ্যালয়ের স্লীফ ফান্ডের টাকাসহ স্থানীয় উজ্জল চন্দ্র পোদ্দারের নিজস্ব অর্থায়নে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে এ শহীদ মিনারটি নির্মিত হয়েছে।

About Darpan News24

Check Also

হোমনায় প্রখ্যাত ফুটবলার স্বপনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিলঅনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিকুমিল্লার হোমনায় প্রখ্যাত ফুটবলার মরহুম রাজু আহাম্মদ স্বপনের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *