হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
আজ ১৭ জুলাই কুমিল্লা জেলার হোমনা উপজেলার বিশিষ্ট রাজনীতিবীদ,হোমনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ, সমবায় ব্যাংকের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম কন্ট্রাক্টরের ৭ম মৃত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় ও স্মৃতিচারণমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, এতিম-অসহায় ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণসহ বিশেষ মোনাজাত।
জানাগেছে, মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম কন্ট্রাক্টর ছিলেন একজন সৎ, নীতিবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ।
রাজনৈতিক ও সমবায় অঙ্গনে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তাঁর সততা, মানবিকতা ও সমাজসেবা মূলক কর্মকাণ্ডের জন্য আজও হোমনার মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। আজ তাঁর ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত। মরহুমের বড় ছেলে অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি, কুমিল্লা সমায় ব্যাংকের পরিচারক সাংবাদিক মো. হুমায়ুন কবির (এল,এল বি),মেঝো ছেলে মেরীন চীপ ইঞ্জিনিয়ার ও রাজনৈতিক বিশ্লেষক মো. গোলাম ফারুক, সেজো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম ও ছোট ছেলে মেরীন চিপ ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম স্বপন ও মেয়ের জামাই প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের জনগণকে মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24