Breaking News

তিতাসে ৮২ হাজার জাল টাকা সহ নারী প্রতারক গ্রেপ্তার!

দর্পণ ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার তিতাসে নাজিয়া আক্তার(৩২) নাদিয়া নামের এক মহিলাকে ৮২ হাজার জাল টাকা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার(১৪ অক্টোবর) রাত ৯ টার দিকে তিতাস থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সনিয়ে নারান্দিয়া গ্রামের খালেক ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৮২টি ১০০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নারী উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল খালেক ভূইয়ার মেয়ে ও মাছিমপুর সরকার বাড়ির মেহেদী মামুনের স্ত্রী।

এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে,আসামির বিরুদ্ধে তিতাস থানায় মাদকসহ একাধিক মামলা চলমান রয়েছে।

About Darpan News24

Check Also

হোমনায় দিনের বেলার্ ঘরের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি!

আবদুল হক সরকার।।কুমিল্লার হোমনা পৌরসভা সদরে দিনের বেলায় বাসার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *