হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের তালিকাভুক্ত বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা ভোট প্রদান করেন। নির্বাচনে হোমনা উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি সাংবাদিক মো. হুমায়ুন কবীর সহ ৬ জন পরিচালক নির্বাচিত হন।
তারা হলেন- সভাপতি: এডভোকেট কাজী নাজমুস সা’দাত, সহ-সভাপতি: মোঃ রুহুল আমিন পরিচালক মোঃ আবদুস সহিদ,মোঃ মনিরুল ইসলাম,মোঃ জসিম উদ্দিন ও মোঃ হুমায়ুন কবীর।
পরে ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট কাজী নাজমুস সা’দাত এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমবায় অফিসার মোঃ সালমান ইকবাল, ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোঃ আমির আলী প্রমূখ। পরে নবম নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট কাজী নাজমুস সা’দাত এর সভাপতিত্বে ব্যাংকের নতুন ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।
Check Also
হোমনায় মোটর সাইকেল দুর্ঘটনায় ইলেকট্রিশিয়ান কাওসার নিহত:
নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার হোমনায় মোটর সাইকেল দুর্ঘটনায় কাওসার নামের পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24