Breaking News

হোমনায় ট্রিপল মার্ডারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক! দশ দিনেও উদঘাটন হয়নি এর রহস্য!

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামে মা, শিশু পুত্র ও ভাতিজাকে গলা কেটে হত্যার ঘটনার দশদিন অতিবাহিত হলেও এখনও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সূখি (৩২) ও তার চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন ও তার ভাই প্রবাসী সাত্তার মিয়ার ছেলে জুবায়ের (৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানাগেছে,সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরদিন সকালে বাড়ির সদস্যরা বিল্ডিংয়ের গেইট খোলা দেখতে পেয়ে সন্দেহ হলে দরজা খুলে আলাদা কক্ষে তিনজনের রক্তাক্ত গলা কাটা লাশ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই পুরো এলাকায় নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।
খবর পেয়ে পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ তিনটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বুধবার ময়নাতদন্তের পর সন্ধ্যায় জানাজা শেষে মরদেহগুলো মনিপুর শাহী ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের স্বামী প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দশদিন পার হলেও এখনো পর্যন্ত মামলার কোনো অগ্রগতি হয়নি, কেউ গ্রেফতারও হয়নি।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতার করা না হলে মানুষের নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

আজ বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী)হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামেরর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, ওসি ( তদন্ত) দীনেশ দাস গুপ্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন সাংবাদিক মো.আবদুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন ও মো.আবুল কালাম আজাদ সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।
এ সময় ওসি( তদন্ত) দীনেশ দাশ গুপ্ত সভায় জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি ইউনিট মাঠে কাজ করছে, প্রশাসনের পক্ষ থেকেও তদন্তে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্য এ চাঞ্চল্যকর হত্যা কান্ডের রহস্য উদঘাটন করতে পারবো বলে আশা করছি।

About Darpan News24

Check Also

হোমনা পৌর কাউন্সিলর মোন্নাফ মিয়ার দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোন্নাফ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।সোমবার(৫ জানুয়ারী) দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *