Breaking News

হোমনায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কামাল গ্রেফতার!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ৪ টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কামাল (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ধনিয়া থেকে তাকে আটক করা হয়। কামাল হোমনা পৌরসভার
লটিয়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।

থানা সুত্রে জানা যায়, কামাল ৪ টি ডাকাতি মামলার পরোয়ানা ভুক্ত আসামি। সে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিলেন৷ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোমনা থানার এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা ধনিয়া থেকে আটক করেন । তাহার নামে বিভিন্ন গ্রামের গরু চুরির
অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,কামাল ৪ টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। বৃহস্পতিবার রাতে তাকে ধনিয়া ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

About Darpan News24

Check Also

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো. হুমায়ুন কবীর পরিচালক নির্বাচিত

হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *