Breaking News

হোমনায় ১২কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় ১২ কেজি গাঁজা সহ আরিফ হোসেন (২৮) ও মো. শাহ জালাল (২৫) কে ১২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল ৬.১০ মিনিটে উপজেলার ভাষানিয়া ইউনিয়নস্থ কৃষ্ণপুর বিদ্যুৎ অফিসের সামনের রাস্তা থেকে তাদের কে আটক করা হয়।

গ্রেফতার কৃত আরিফ হোসেন (২৮), কুমিল্লা জেলার দ্বেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের মো.মনু মিয়ার ছেলে এবং মোঃ শাহজালাল (২৫), হোমনা পৌর সভার ৬ নং ওয়ার্ড শ্রীমদ্দি ( জলিল চেয়ারম্যানের বাড়ি) গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জয়নাল আবেদীন জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণি ১৯(খ)/৩৮ রুজু করা হয়। হোমনা থানার মামলা নং-০৫, তারিখ-১০/০৮/২০২৩খ্রিঃ

আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

About Darpan News24

Check Also

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মহরম আলী স্যার আর নেই!

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি //আমাদের সকলের শ্রদ্ধা ভাজন শিক্ষা গুরু, কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *