Breaking News

হোমনায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় প্রবাসি কল্যান পরিষদের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ১ হাজার প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৩এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমীতে হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ, দুবাই শাখার উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিপ্যাকেটে ১ কেজি পোলাওর চাল, ১ লিটার তৈল, ১ কেজি ডাল,১ কেজি সেমাই,১ কেজি চিনি, আধা কেজি দুধ ছিল।

হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ, দুবাই শাখা’র সভাপতি মাথাভাঙ্গা ইউনিয়নরপরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নাজিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ প্রধান অতিথি হিসাবে এ ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ।

এ সময় হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমা,হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জয়নাল আবেদীন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় দিনের বেলার্ ঘরের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি!

আবদুল হক সরকার।।কুমিল্লার হোমনা পৌরসভা সদরে দিনের বেলায় বাসার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *