Breaking News

হোমনা২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও শিক্ষা সামগ্রী বিতরণ

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপিই টিসি ইন্সট্রাকটর খোদেজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, সাবেক শিক্ষক এ.জে.এম. সামছুল হক, পিটিএ সভাপতি মো. খলিলুর রহমান, এবং এসএমসি দাতা সদস্য মো. জহিরুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মেরীন চীফ ইঞ্জিনিয়ার মো. গোলাম ফারুক এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মিলাদ পরিচালনা করেন হোমনা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সামসুল হক

About Darpan News24

Check Also

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মহরম আলী স্যার আর নেই!

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি //আমাদের সকলের শ্রদ্ধা ভাজন শিক্ষা গুরু, কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *