হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২( হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম ভুইয়া, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির সভাপতি মো.সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা মো. জাকির হাসান, আলহাজ্ব আবদুল লতিফ, আবদুল আজিজ খন্দকার সাব মিয়া, মো. আলমগীর সরকার, মো.হানিফ মিয়া, মো. মিজানুর রহমান, মো. শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ, ইউপি চেয়ারম্যান মো.শাহজাজাহান মোল্লা,সাইদুল হাসাম শাহীন, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, মো. সাইফুল ইসলাম ভিপি রাজা, মহিলা দলের সভাপতি শেফালী বেগমসহ উপজেলা ও পৌর বিএনপি র ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশ নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. সামসুল হক।
তারিখ১০/৩/২০২৬ খ্রি.
Check Also
হোমনায় ২২ জানুয়ারীর সংঘর্ষের ঘটনায় ২১৫ জনের বিরুদ্ধে মামলা!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় গত ২২ জানুয়ারির সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। গত ২৮ জানুয়ারী …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24