Breaking News

হোমনায় ১.৫ কি. মিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ,১০ হাজার টাকা জরিমানা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায ১.৫ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার কারারকান্দি গ্রামের প্রায় ১.৫ কিলোমিটার এলাকার ৩ টি অবৈধ সোর্স লাইন ১১০০ ফুট পাইপ লাইন ৩২ টি রাইজার এবং ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে একই বিল্ডিং এ ৭ টি অবৈধ গ্যাস সংযোগ চালানোর দায়ে পারভীন আক্তারর নামের এক মহিলাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন সহকার কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ডিজিএম প্রকৌশলী ছগীর আহমেদ, মোরশেদ আজম, বাকী বিল্লাহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

বন্যার্ত মানুষের মুখে হাসি ফোটাতেএমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মানবিক উদ্যোগ!

আব্দুল হক সরকার:প্রকৃতির নির্মম আঘাতে যখন চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার শত শত পরিবার ঘরবাড়ি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *