নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার হোমনায় প্রখ্যাত ফুটবলার মরহুম রাজু আহাম্মদ স্বপনের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ মার্চ) বিকালে উপজেলা সদর ফুটবল একাদশের আয়োজনে প্রতিভা শিল্পগোষ্টি কার্যালয়ে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিভা শিল্পগোষ্টির সভাপতির হোমনা সরকারী ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক মো. ইকবাল হোসেন সজিবেরর সভাপতিত্বে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই হোমনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, বিশিষ্ট ফুটবলার মো. হারুন অর রশিদ, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাসান দাদন, মো. শরীফ সরকার ও ভিক্টোরিয়া ফ্রেন্স ক্লাবের পরিচালক মো. সফিকুল ইসলাম মুন্না, সঙ্গীত শিল্পী মো. রিয়াজুল হক মানিক প্রমুখ।
সভায় বক্তারা মরহুম রাজু আহম্মেদ স্বপনের খেলাধুলায় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, স্বপন এলাকার একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন, যার অবদান হোমনার ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরে মরহুম রাজু আহম্মেদ স্বপনের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24