নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মোটর সাইকেল দুর্ঘটনায় কাওসার নামের পল্লী বিদ্যুতের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন৷
শুক্রবার বিকালে হোমনা- মুরাদ নগর সড়কের কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে ২ জন মারাত্মক আহত হলে। তাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষনা করে। আহত অপর ব্যক্তিকে ভর্তি করা হয়৷
নিহত কাউসারের বাড়ি উপজেলার ভাষানিয়া ইউনিয়নের দড়ি ভাষানিয়া গ্রামে। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান।
মৃত্যুকালে স্ত্রী ও ৩ শিশু কন্যা রেখেগেছেন।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24