Breaking News

হোমনায় খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল মিলানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা


হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল মিলানোর দায়ে দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে হোমনা পৌর বাজার অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের
এ রায় দেন।

জানাগেছে, বাজারের বিভিন্ন দোকানে খাবারের সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম কেমিক্যাল মিশিয়ে বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে একটি দোকানে তা প্রমাণ পাওয়ায় ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর দোকানে বিএসটিআই অনুমোদন বিহীন লবণ বিক্রি করার দায়ে তাকেও দুই হাজার টাকা মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভেজাল খাদ্য ও অনুমোদ বিহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল খাদ্য উৎপাদন বন্ধ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

About Darpan News24

Check Also

হোমনায় স্থানীয় প্রশাসনের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় স্থানীয় প্রশাসনের সাথে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *