হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় স্থানীয় প্রশাসনের সাথে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হোমনা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে পৌঁছলে উপজেলা প্রশাসন ও উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
হোমনান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
এ সময় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো.ছানা উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন—-
“হোমনা-তিতাসের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নই হবে আমার অঙ্গীকার। মনে রাখতে হবে সন্ত্রাস ও চাঁদাবাজ কোন দলের নয় তারা চাঁদা বাজ। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন কেহ ডিস্টার্বর্ভ করলে আমাকে জানাবেন”।
পরে নব নির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্তরে স্মুতিস্বরুপ একটি গাছের চারা রোপন করেন।
দুপুরে হোমনা সরকারী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24