হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে নৌকা প্রতীকের নির্বাচিত এক চেয়ারম্যানের উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চান্দেরচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক। তিনি গত স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করতে দেখা গেছে।
দলীয় একটি অংশের নেতাকর্মীরা মনে করছেন, ইফতার মাহফিল ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির একটি আয়োজন। তাই বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের উপস্থিতি রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবেই দেখা উচিত।
অন্যদিকে বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নৌকা প্রতীকে নির্বাচিত কোনো জনপ্রতিনিধির বিএনপির দলীয় অনুষ্ঠানে উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।
তবে এ বিষয়ে উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চললেও অনেকেই এটিকে সামাজিক সৌহার্দ্যের অংশ হিসেবেই দেখছেন।
Check Also
হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24