Breaking News

হোমনায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার! প্রাইভেট কার জব্দ!

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার হোমনায় ৫৫ বোতল ফেন্সিডিল সহ মমো. রুবেল মিয়া(৩৬) ও মো. রাজু (২২) দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। মো. রুবেল মিয়া (৩৬) মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্ৰামের মো. রুপ মিয়ার ছেলে , অপরজন মো. রাজু (২২) সে নোয়াখালী জেলার সুধারাম উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, তারা একটি প্রাইভেটকাররনং – ঢাকা মেট্টো -গ ৪৯-২২৯২ যোগে হোমনা- মেঘনা রোডে যাচ্ছিলেন। পরে সকাল ৯-৩০ মিনিটে গোপন সংবাদ পেয়ে হোমনা থানার এস আই নিবু বঞ্জন দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম পাড়ারবন্ধ( কাঠালিয়া) ব্রীজের পূর্ব পাশে উপজেলার জয়দেবপুর সাদ্দাম বাজারের খালিদ মেম্বারের ফার্নিচারের দোকানের সামনে চেকপোষ্ট বসিয়ে সন্দেহ জনক গাড়ীটি আটক করে। পরে গাড়ী তল্লাসী করে ৫৫ ফেন্সিডিল জব্দ করে।
ওসি মো. সাইফুল ইসলাম জানান,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

About Darpan News24

Check Also

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো. হুমায়ুন কবীর পরিচালক নির্বাচিত

হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *