Breaking News

হোমনায় পানিতে ডুবে সাংবাদিকের শিশু পুত্রের মৃত্যু

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় পানিতে ডুবে সাংবাদিক আলা উদ্দিনের ১৩ মাস বয়সী শিশুপুত্র আরাফাত ইসলাম মারা গেছে।
আজ শুক্রবার বিকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মনিপুর গ্রামের সাংবাদিক আলা উদ্দিন দৈনিক সময়ের কাগজের হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেস ক্লাবের সদস্য।

পারিবারিক সুত্রে জানা গেছে, আরাফাত ইসলাম বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়।পরে ডোবা থেকে উদ্ধার করে হোমনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শহীদ উল্লাহ বলেন,হাসপাতালে আসার আগেই সে মারাগেছে।

About Darpan News24

Check Also

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো. হুমায়ুন কবীর পরিচালক নির্বাচিত

হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *