Breaking News

হোমনা প্রেস ক্লাবের সভাপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল গণমাধ্যম কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন!



নিজস্ব প্রতিবেদক :
দৈনিক দর্পণ নিউজের প্রকাশক ও সম্পাদক হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি সাংবাদিক মো. আবদুল হক সরকার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে হোমনা প্রেস ক্লাবের সকল সদস্য সহ উপজেলার কর্তব্যরত সকল সংবাদকর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
দর্পণ নিউজের সম্পাদক মো. আবদুল হক সরকার এক শুভেচ্ছা বার্তায় জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মানব মানবজাতিকে আনন্দ,শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। তিনি আশা করেন পবিত্র এ ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে। সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ হোমনা উপজেলা বিনির্মানে সাংবাদিকের কলম সক্রিয় থাকবে এ হোক এবারের ঈদের অঙ্গীকার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এলাকার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরিশেষে দেশের ও প্রবাসের সকল জনগন সহ গণমাধ্যমকর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

About Darpan News24

Check Also

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো. হুমায়ুন কবীর পরিচালক নির্বাচিত

হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *