হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে এক নারীর ভাসমান লা’শ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) তিতাস নদীর উপর নির্মিত হোমনা- বাঞ্ছারামপুর সংযোগ সেতুর নিচ থেকে ভাসমান লা’শটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত লা’শটি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহারের (৪০) বলে জানা গেছে । পরিবারের সদস্যরা শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে লা’শটি শনাক্ত করেন। পরে শামসুন্নাহারের পিতা ঘটনাস্থলে এসে লা’শটি তার মেয়ে শামসুন্নাহারের বলে শনাক্ত করেন।
বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের স্থানীয়রা দুপুরে নদীতে লা’শটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা’শটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, শামসুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তবে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। গত কয়েকদিন পূর্বে পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে সে নদীর স্রোতের সাথে পানিতে তলিয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকার কারনে নদীতে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ লা’শটি ভেসে উঠে।
এ ঘটনায় হোমনা ও বাঞ্ছারামপুর থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লা’শ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24